,

জন্মদিনে ভক্তদের প্রভাসের উপহার

news-image

বিনোদন ডেস্ক: ‘ইয়ং রেবেল’খ্যাত তেলেগু অভিনেতা প্রভাস। তবে বাহুবলি সিনেমার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান তিনি। ২৩ অক্টোবর এ অভিনেতার জন্মদিন। ১৯৭৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন এ অভিনেতা।

জন্মদিন উপলক্ষে প্রিয় অভিনেতাকে নানা রকম শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন ভক্তরা। এ অভিনেতার পরবর্তী সিনেমার সাহো। এর নির্মাতারাও বিশেষ এই দিনটিতে প্রকাশ করেছেন সিনেমাটিতে প্রভাসের লুক। এতে দেখা যায়, বেশ স্টাইলিশ পোশাক পরে আছেন প্রভাস এবং তার মুখ স্কার্ফ দিয়ে অর্ধেক ঢাকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের জন্য সেটি প্রকাশ করেন প্রভাস। ক্যাপশনে তিনি লিখেছেন: ‘শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের জন্য সাহো’র এক ঝলক।’

এতে প্রভাসের সঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রভাসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ অভিনেত্রী লেখেন: ‘তিনি খুবই দয়ালু একজন ব্যক্তি। আমার দেখা সবচেয়ে ভালো মানুষ। তিনি সবার ভালোবাসা পাবেন এতে অবাক হওয়ার কিছু নেই। শুভ জন্মদিন প্রভাস।’

সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। সিনেমাটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। প্রভাস-শ্রদ্ধা ছাড়াও রয়েছেন নীল নিতীন মুকেশ। সাহো সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে