,

আমিরের পার্টিতে কেন গেলেন না সালমান?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আমির খান। দীপাবলি উপলক্ষে একটি পার্টির আয়োজন করেন তিনি। শাহরুখ খান, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ বলিউডের প্রথম সারির অনেক অভিনয়শিল্পীই সেখানে উপস্থিত হন। তবে উপস্থিত ছিলেন না সালমান খান।

এদিকে তার আগে বোন অর্পিতার পার্টিতে উপস্থিত ছিলেন সালমান। এমনকি রেস-থ্রি সিনেমার প্রযোজক রমেশ তাওরানি এবং অভিনেতা সঞ্জয় দত্তের পার্টিতেও দেখা যায় এ অভিনেতাকে। কিন্তু আমিরের পার্টিতে সালমানের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

তবে এ দুই অভিনেতার মধ্যে বন্ধুত্বে কোনো চিড় ধরেনি বলে জানা গেছে। গত বৃহস্পতিবার আমিরের পার্টিতে উপস্থিত হতে চেয়েছিলেন সালমান। কিন্তু বিগ বস রিয়েলিটি শোয়ের শুটিংয়ের কারণে উপস্থিত হতে পারেননি দাবাং খ্যাত এ অভিনেতা।

এ উপলক্ষে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘শুক্রবার গ্রিসের উদ্দেশ্যে সালমানের রওনা হওয়ার কথা ছিল। তিনি সচরাচর বিগ বস’র উইকেন্ড এপিসোড মুম্বাইয়ের বাইরে লোনাভালাতে উইকেন্ডের ছুটিতেই শুটিং করেন। কিন্তু এবার তিনি একটু তাড়াতাড়ি শুরু করেন কারণ শুটিং শেষ করেই যেন বিমানবন্দরে যেতে পারেন। আর তাড়াতাড়ি শুটিংয়ের কারণে তিনি তার ফার্মহাউসে ছিলেন যেটি শুটিং স্পট থেকে মাত্র আধা ঘণ্টার পথ।’

সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনীত সিনেমা সিক্রেট সুপারস্টার। এটি প্রযোজনাও করেছেন তিনি। এর প্রচারণার জন্য থাগস অব হিন্দুস্তান সিনেমাটির শুটিং থেকে ছুটি নেন তিনি। খুব শিগগির ফের এটির শুটিং শুরু করবেন।

অন্যদিকে বর্তমানে বিগ বস রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত সালমান। তবে এরই মধ্যে গ্রিসে ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার একটি গানের শুটিং করবেন তিনি। এছাড়া সালমান চলতি মাসের শেষ থেকে জ্যাকলিনের সঙ্গে রেস-থ্রি সিনেমার শুটিং করবেন বলেও শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে