,

রোহিঙ্গাদের কাছে রাখাইনে নির্যাতনের কাহিনি শুনলেন রানি রানিয়া

news-image

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার সময় রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের হত্যাযজ্ঞ ও নির্যাতনের কথা শুনেছেন জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ। এসময় তিনি রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের নিন্দা জানান। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতা দেখিয়েছে, তারও প্রশংসা করেন রানি রানিয়া।
সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যান জর্ডানের রানি। এসময় তিনি রোহিঙ্গাদের জন্য তৈরি করা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের স্কুল পরিদর্শন করেন, রোহিঙ্গা শিশুদের খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ত্রাণ কার্যক্রমও পরিদর্শন করেন। প্রায় এক ঘণ্টা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করেন তিনি।
ক্যাম্প পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে রানি রানিয়া আল আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলা হত্যাযজ্ঞ ও নির্যাতনের কথা রোহিঙ্গাদের কাছে শুনেছি। রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে যেটা হয়েছে, সেটা জাতিগত নিধন। জর্ডান সরকার মিয়ানমারের এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়।’
রানি আরও বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, তাদের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে মানবিকতা দেখিয়েছে, তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।’ রোহিঙ্গা ইস্যুতে জর্ডান ভবিষ্যতে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান রানি রানিয়া।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় রানির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী চুমকি, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু) আসনের সংসদ সদস্য সায়মন সরকার কমল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেকুল্লাহ রফিকসহ কক্সবাজার জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে