সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

”ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশ অনেকটাই নতুন, বেশ কিছু জিনিস অগোছাল’

news-image

অনলাইন ডেস্ক : ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশ এখনও অনেকটাই নতুন এবং এখানকার বেশ কিছু জিনিস একটু অগোছাল বলে মন্তব্য করেছেন ওপার বাংলার অভিনেত্রী পার্ণো মিত্র। আগামী ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।

আর এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। ছবি মুক্তির আগে কলকাতার এবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন পার্ণো মিত্র।

বাংলাদেশে শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশ এখনও অনেকটাই নতুন। বেশ কিছু জিনিস হয়তো একটু অগোছাল, তবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমার ছবির শ্যুটিং চলেছিল টানা ৪০ দিন ধরে। এখান (কলকাতা) থেকেও একটা ক্রিউ গিয়েছিল। এই প্রথম আমার খুব হোমসিক লেগেছিল। তবে তিশা (নুসরাত ইমরোজ তিশা, সাবেরীর চরিত্রে) খুব সুইট। আমায় ওদের বাড়িতে মাঝে মাঝেই ডেকে খাওয়াত।

‘ডুব’ ছবির অভিনয়ে রাজী হওয়ার বিষয়ে পার্ণো মিত্র বলেন, হিমাংশু ধানুকাই (ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এসকে মুভিজের কর্ণধার) আমাকে ফোন করে বলেছিলেন ছবিটির কথা। প্রথমে খুব একটা ভাল করে বুঝিনি ব্যাপারটা কী। আমি বলেছিলাম ইন্টারেস্টিং স্ক্রিপ্ট হলে নিশ্চয়ই করব। কিন্তু পরে যখন শুনলাম ফারুকী পরিচালক, তখন উৎসাহিত হয়েছিলাম। আমি তার আগে ফারুকীর কোনও ছবি না দেখলেও আমার বন্ধু-বান্ধবদের মুখে ওঁর নাম অনেকবার শুনেছিলাম। জানতাম ওঁর কাজের সুনাম রয়েছে। পরে হিমাংশু যখন বললেন, ইরফান খান রয়েছে ছবিটায়, আমি বলে দিয়েছিলাম স্ক্রিপ্ট পড়ার দরকার নেই, ছবিটা করব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা