,

ঘুমন্ত শরীরে হঠাৎ আগুন, ঝলসে গেল ফ্ল্যাটের আটজন

news-image

রাজধানীর ডেমরার ডগাইল আল আমিন রোডের একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের সাতজনসহ আটজন দগ্ধ হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভোর ৫টায়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন ডগাইল আল আমিন রোডের একটি দোতলা বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর (৪৫), তাঁর স্ত্রী ফেরদৌসী (৩৫), তাঁদের সন্তান ইমন (১৫), শিপন (১২) ও তাসিন (২), আলমগীরের ভাতিজা তোফায়েল (২৪) ও তাঁর স্ত্রী রত্না (১৮) এবং সাবলেট ভাড়াটিয়া আরিফ (৩৪)।

দগ্ধ ফেরদৌসী জানান, তাঁরা সবাই ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ ছেলেদের চিৎকার শুনে তাঁরা জেগে ওঠেন। কিছু বোঝার আগেই দেখেন সবার শরীর আগুনে ঝলসে গেছে।

ফেরদৌসী আরো জানান, দুই মাস আগে তাঁরা ওই বাসায় ওঠেন। বাসায় ওঠার সঙ্গে সঙ্গে তারা লিক হওয়া গ্যাসের গন্ধ পান। বিষয়টি বাড়িওয়ালাকেও জানিয়েছিলেন। গতকাল রাতে কী কারণে অগ্নিকাণ্ডে ঘটল তিনি নিশ্চিত নন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এর মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে