,

ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশ এখনো নতুন : পার্নো মিত্র

news-image

বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রে বাংলাদেশি অভিনয়শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন ভারতের ইরফান খান, পার্নো মিত্র, ব্রাত্য বসু। এতে ইরফান খানের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় টলিউড অভিনেত্রী পার্নো মিত্র অভিনয় করেছেন বলে জানা যায়।

নানা জটিলতা কাটিয়ে চলচ্চিত্রটি মুক্তির মিছিলে পা বাড়িয়েছে। ২৭ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার আগে কলকাতায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পার্নো মিত্র।

এ সময় পার্নো মিত্রর কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে চলচ্চিত্রটির শুটিংয়ের অভিজ্ঞতা। এ প্রসঙ্গে পার্নো মিত্র বলেন, ‘ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশ এখনো অনেকটাই নতুন। বেশ কিছু জিনিস হয়তো একটু অগোছাল, তবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওখানে আমি টানা ৪০দিন চলচ্চিত্রটির শুটিং করেছি। এখান থেকেও একটা ক্র গিয়েছিল। এই প্রথম আমার খুব হোমসিক লেগেছিল। তবে তিশা (নুসরাত ইমরোজ তিশা, সাবেরীর চরিত্রে) খুব সুইট। আমায় ওদের বাড়িতে মাঝে মাঝেই ডেকে খাওয়াত।’

জানা যায়, চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রটি রূপায়ন করেছেন ইরফান খান। আর তার দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পার্নো মিত্র। গল্পে যে কিনা ইরফান খানের মেয়ে সাবেরীর বান্ধুবীও। এমন একটি চরিত্র কীভাবে রূপায়ন করলেন? এমন প্রশ্নের জবাবে পার্নো মিত্র বলেন, ‘সকলেই কোনো না কোনো কারণে নিরাপত্তাহীনতায় ভোগে। আমরা সকলেই অন্য কাউকে কোনো না কোনো কারণে হিংসে করি। আমিও তো জীবনে কত বোকামি করেছি! সেই ইমোশনগুলো টেনে এনে অভিনয়ের সময় ব্যবহার করতে হয়। তা ছাড়া পরিচালক তো রয়েছেনই বুঝিয়ে দেওয়ার জন্য।’

‘ডুব’ চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এর মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো চলচ্চিত্রে অভিনয় করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এতে বাংলাদেশ থেকে অভিনয় করেছেন, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোং।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে