সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা-সুষমা বৈঠক : রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে

news-image

নিউজ ডেস্ক : রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারকে অবশ্যই ফেরত নিতে হবে। আর এটাই এ সমস্যার একমাত্র সমাধান। আজ রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের কাছে ব্রিফ করেন। খবর ইউএনবির।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফেরত নিতে হবে। কত দিন ধরে বাংলাদেশে এ ভার বহন করে চলবে। রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান হতে হবে।’

রাখাইনে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে সুষমা স্বরাজ বলেন, সন্ত্রাস দমন অভিযানে মিয়ানমার দেশটির নিরীহ মানুষকে শাস্তি দিতে পারে না। তিনি বললেন, ‘কেন নির্দোষ মানুষ এদের শিকার হবে?’

মিয়ানমারের থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন ও রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের অবস্থানের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন ভারতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বৈঠকে শেখ হাসিনার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন সে দেশের পররাষ্ট্রসচিব জয়শঙ্কর এবং ঢাকায় দেশটির রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা