,

সঞ্জয়কন্যা ত্রিশলার নজর

news-image

বিনোদন ডেস্ক : পরবর্তী প্রজন্মের তারকাদের স্বাগত জানাতে প্রস্তুত বলিউড। সাইফ আলী খানের কন্যা সারা আলী খান ইতিমধ্যেই পরবর্তী প্রজন্মের বলিউড তারকা হিসেবে ‘কেদারনাথ’ সিনেমার শুটিং শুরু করেছেন। এছাড়া শ্রীদেবীকন্যা জানভি কাপুরের প্রথম সিনেমা কোনটি হতে যাচ্ছে, তা জানতে অপেক্ষা করছেন ভক্তরা।

এদিকে সঞ্জয় দত্তের কন্যা ত্রিশলা দত্তের ইনস্টাগ্রামের ছবিগুলো দেখে ভক্তরা ধারণা করছেন বলিউডে নাম লেখাবেন ত্রিশলাও। বর্তমানে সে নিউইয়র্কে মনোবিজ্ঞান নিয়ে পড়ছেন। সঞ্জয় দত্ত এবং তার প্রথম স্ত্রী রিচা শর্মার সন্তান ত্রিশলা। রিচা ব্রেন টিউমারে চিকিৎসাধীন অবস্থায় ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর নিউইয়র্কে মৃত্যুবরণ করেন। ২০০৮ সালে সঞ্জয় দত্ত মান্যতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সঞ্জয়-মান্যতার সংসারে শাহরান এবং ইকারা নামে দুই সন্তান রয়েছে। মান্যতার আগে রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সঞ্জয়, কিন্তু পরবর্তীতে ছাড়াছাড়ি হয়ে যায়।

সঞ্জয়কন্যা ত্রিশলার খোলামেলা লাল টপ পরিহিত একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে হট লুকে দেখা গেছে ত্রিশলাকে। ভক্তরা ধারণা করছেন, বলিউডে নজর রয়েছে ত্রিশলার। তবে সঞ্জয় দত্ত কিছুদিন আগে সাংবাদিকদের স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, ত্রিশলা অভিনেত্রী হোক তা তিনি চান না। কারণ এটি নিরাপদ পেশা বা জীবন নয়। তিনি ব্যাখ্যা করেন যে, অভিনেত্রী হওয়াটা সহজ ব্যাপার নয় আর ত্রিশলার আগে থেকেই একটা নিরাপদ ভবিষ্যত রয়েছে কারণ সে সাইকোলজিতে পড়ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে