,

‘আমরা কী পেলাম?’

news-image

 

বিনোদন ডেস্ক :মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত ‘ডুব’ সিনেমাটি আগামী ২৭ অক্টোবর সারা দেশে ‍মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে আগামী ২৬ অক্টোবর কলকাতায় সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বলে জানা যায়। বাংলাদেশে এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হঠাৎ করে কেন কলকাতায় প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ব্যাখ্যা দিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে ‘ডুব’ সিনেমার প্রিমিয়ার প্রসঙ্গে জরুরি ঘোষণা দেয়া হয়। এতে লেখা হয়-

‘আপনারা সবাই জানেন ডুব ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত একটা ছবি। ছবির চারজন প্রধান অভিনয়শিল্পীর মধ্যে দুইজন বাংলাদেশের এবং দুইজন ভারতের। ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার বাংলাদেশের। চিত্রগ্রাহক, সম্পাদক, সংগীত পরিচালক বাংলাদেশের। গল্প বাংলাদেশের। লোকেশন বাংলাদেশে। শুটিং হয়েছে বাংলাদেশে। মহরত বাংলাদেশে। এখন আমাদের ভারতীয় প্রযোজক প্রশ্ন করেছেন, প্রিমিয়ারও যদি বাংলাদেশে করেন তা হলে আমরা কি পেলাম?

তাদের এই বক্তব্য আমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। যৌথ প্রযোজনার স্পিরিটকে শ্রদ্ধা জানাতে আমরা প্রযোজকরা তাই সিদ্ধান্ত নিয়েছি যে, ছবির প্রিমিয়ার শো কলকাতায় হবে, ২৬ তারিখ সন্ধ্যায়। প্রিমিয়ারে অংশ নিবেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, মোস্তফা সরয়ার ফারুকী এবং ছবির প্রযোজকগণ।

সাতাশ তারিখ মুক্তি পাবে আপনাদের কাছের থিয়েটারে।

বাংলাদেশ এবং সর্বভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, ইতালি ও ফ্রান্সে মুক্তি পাবে ‘ডুব’। দেখা হবে হলে।’

‘ডুব’ সিনেমাটির ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এ সিনেমার মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। সিনেমায় তার সহ-শিল্পীরা হলেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী এবং কলকাতার পার্ণো মিত্র, ব্রাত্য বসু।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোম্পানি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে