,

একই ধারাবাহিকে তিনজন একসঙ্গে

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নাট্যাভিনেতা মীর সাব্বির অভিনয়ের পাশাপাশি বর্তমানে নির্মাণেও বেশ ব্যস্ত। তবে নির্মাণে তাকে বেশি ব্যস্ত দেখা যায় ঈদ এলে। এছাড়া তিনি আরটিভিতে প্রচার চলতি এই সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’র নির্মাণ কাজ নিয়েই ব্যস্ত থাকেন। অভিনয় এবং নির্মাণ দুটো একসঙ্গে সমানভাবে চালিয়ে নেয়া খুব সহজ কোনো বিষয় নয়। কিন্তু অনেকটা চ্যালেঞ্জ নিয়েই মীর সাব্বির অভিনয়ের পাশাপাশি ‘নোয়াশাল’ ধারাবাহিকটি নিয়মিত নির্মাণ করে যাচ্ছেন। নাটকেই প্রথম একসঙ্গে ধারাবাহিকে কাজ করছেন মীর সাব্বির, অহনা ও নিশা।

নাটকটিতে অহনা এবং নিশার অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘এই ধারাবাহিকের শুরু থেকে এখন পর্যন্ত দু’জনই বেশ সিরিয়াসলি অভিনয় করছেন। অভিনয়ে কোনো শিল্পী যখন সিরিয়াস থাকেন তখন তার অভিনয় ভালো হতে থাকে। অহনা এবং নিশার অভিনয় এখন অনেক ভালো হচ্ছে। দু’জনের পারফর্ম্যান্সে নির্মাতা হিসেবে আমি যেমন খুশি, ঠিক তেমনি সহশিল্পী হিসেবেও তাদের অভিনয় আমি দারুণ উপভোগ করি।’

অহনা বলেন, ‘শুরু থেকেই এই নাটকে অভিনয় করাটা আমি বেশ উপভোগ করছি। একজন শিল্পী হিসেবে মনেপ্রাণে চেষ্টা করি আমার চরিত্রটি সবার সঙ্গে সমন্বয় রেখে যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সাব্বির ভাই সহশিল্পী হিসেবে, নির্মাতা হিসেবে বেশ সহযোগিতা পরায়ণ এবং দক্ষ।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে