,

দুই দিন বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা হতেই পারে : সাঈদ খোকন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকায় দুই দিনে ২৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে জলাবদ্ধতা হতেই পারে।

আজ রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন সংস্থার মধ্যে বিরাজমান সমন্বয়হীনতার কথাও উল্লেখ করেন। এ ছাড়াও অতিবর্ষণজনিত জলাবদ্ধতার পেছনে ওয়াসার দায় আছে বলেও মনে করেন মেয়র খোকন।

সাঈদ খোকন বলেন, সিটি করপোরেশনের অন্য যেকোনো কাজের চেয়ে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে সকাল ৭টা থেকে রাত ১০টার মধ্যে কোনো বর্জ্য অপসারণ কার্যক্রম আর পরিচালনা হয় না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে