,

এবার নারীদের বিনামূল্যে সিম দেবে টেলিটক

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার নারীদের বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ প্যাকেজের সিম দেবে টেলিটক। একজন নারী সর্বোচ্চ ২টি সিম সংগ্রহ করতে পারবেন। আজ রোববার সচিবালয়ে এই সিমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এর আগে সংস্থাটি উপবৃত্তি বিতরণের লক্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ২ লাখ ২৩ হাজার সিম বিতরণের ঘোষণা দেয়।

‘নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে টেলিটক নারীদের বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম বিতরণ করবে’ বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বিশেষ প্যাকেজের এ সিমে অত্যন্ত সুলভ মূল্যে কল ও ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ইন্টারনেট প্রবেশাধিকারে জেন্ডার বৈষম্য বহুলাংশে কমতে ও বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা-৫ (জেন্ডার সমতা অর্জন এবং নারী ও মেয়ের ক্ষমতায়ন করা) পূরণে সহায়ক হবে। যোগ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, স্টার্ট-আপ বোনাস হিসেবে অপরাজিতা গ্রাহক ১০ টাকা প্রিলোডেড অ্যামাউন্ট হিসেবে পাবেন। যা তিন মাস পর্যন্ত বহাল থাকবে। সেই সাথে সিম চালুর দিন থেকে ১ সপ্তাহ মেয়াদে এক জিবি ডাটা, ১০ মিনিট অন-নেট (টেলিটক নম্বরে) এবং ৫ মিনিট অফ-নেট (অন্য অপারেটরে) ফ্রি পাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে