,

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট সচল

news-image

নিউজ ডেস্ক : দুই দিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুইদিন বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ লঞ্চ, স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল থেকে এ রুটের নৌযান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, গত বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে পদ্মা উত্তাল হতে থাকে। নদীতে ঢেউ ও প্রচণ্ড বাতাসের কারণে শুক্রবার সকাল ১১টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, রবিবার সকাল থেকে আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ অন্যান্য নৌযানগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।

শিমুলিয়া ঘাটে পারের ছোটবড় প্রায় সাড়ে ৬ শতাধিক গাড়ি অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে