,

টর্নেডোর আঘাতে সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরা লণ্ডভণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে।
শনিবার দিবাগত মধ্য রাতে আকষ্মিক টর্নেডোর আঘাতে ইউনিয়নের চকবারা, খোলপেটুয়া ও গাবুরা এ তিনটি গ্রামে শতাধিক কাঁচা ঘরবাড়ি এবং বাজারে অবস্থিত ২৯টি দোকান সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়।

 

গাবুরা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আ. রহিম মাষ্টার জানান, ১৫/২০ মিনিট ব্যাপী টর্নেডোর আঘাতে তিনটি গ্রাম তছনছ হয়ে গেছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় টর্নেডো আঘাত হেনেছে।

 

পোলট্রি ব্যবসায়ী আ. সামাদ, কাপড় ব্যবসায়ী আবু মুসা, ইলেকট্রিক ব্যবসায়ী আকবর আলী, মুদি ব্যবসায়ী আব্দুল্যাহ ও ঔষধ ব্যবসায়ী মোস্তফা জানান, এ ঘটনায় তারা নিঃস্ব হয়ে গেছেন।

শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজন সরকার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে কাজ চলছে। সরকারিভাবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল জানান, টানা বর্ষণে ইউনিয়নে অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে। নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পাওবো বেরিবাঁধগুলো ঝুঁকির মধ্যে আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে