,

সুষমা স্বরাজ ঢাকায় আসছেন দুপুরে

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দু’দিনের সফরে আজ রবিবার (২২ অক্টোবর) বিকালে ঢাকা আসছেন। সফরকালে রোহিঙ্গাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে তিনি আলোচনা করবেন।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রবিবার বিকাল সাড়ে ৪টায় দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে ইন্ডিয়া জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রবিবার সন্ধ্যায় ৬টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।

ঢাকা সফরে এসে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন সুষমা স্বরাজ। বিএনপি নেতারা জানিয়েছেন, সোমবার (২৩ অক্টোবর) ঢাকা ত্যাগের আগে ‘সুবিধাজনক স্থানে’ এই গুরুত্বপূর্ণ দুই নেতার বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিএনপির সূত্রগুলো জানায়, কংগ্রেসের পর ২০১৪ সালের মে মাসে বিজেপি সরকার গঠন করলে বিএনপির প্রত্যাশা তৈরি হয়। যদিও কংগ্রেসের প্রভাবশালী নেতা প্রণব মুখার্জী রাষ্ট্রপতি থাকায় বিএনপির প্রত্যাশা বাস্তবে রূপ নেয়নি। পরবর্তীতে এ বছরের জুলাইয়ে বিজেপির দলিত মোর্চা’র সাবেক প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রত্যাশায় নতুন পালক যুক্ত হয় বিএনপিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে