,

বিরাট-আনুশকার প্রতিজ্ঞা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত জুটি অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। তাদের প্রেম ও বিয়ে নিয়ে এখন পর্যন্ত অনেক গুঞ্জনই শোনা গেছে। যদিও প্রেমের সম্পর্কের বিষয়টি এখনো স্বীকার করেননি এ জুটি।

এদিকে কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন বিরাট-আনুশকা। গতকাল ইউটিউবে প্রকাশিত হয় এটি। আর বাস্তবে তাদের রোমান্টিক মুহূর্তই যেন এ বিজ্ঞাপনে ফুটিয়ে তুলেছেন তারা।

এতে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ‘বিরুশকা’। পাত্র-পাত্রী বিয়ের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত। এ সময় আনুশকা কৌতূহলী হয়ে বিরাটকে প্রশ্ন করেন, ‘পাত্র-পাত্রী পরস্পরকে কী প্রতিজ্ঞা করছে।’ এরপর বিরাট-আনুশকা নিজেদের মতো করে সাতটি প্রতিজ্ঞা করেন। যার সর্বশেষটিতে বিরাট বলেন, ‘আমি সব সময় তোমার খেয়াল রাখব।’ জবাবে আনুশকা বলেন, ‘আমিও।’

আনুশকা শর্মা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জব হ্যারি মেট সেজাল। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। বর্তমানে পরী ও আনন্দ এল রাইয়ের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এছাড়া সঞ্জয় দত্তকে নিয়ে নির্মিত সিনেমাতেও দেখা যাবে তাকে।

দেখুন : আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিজ্ঞাপনটি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে