,

যৌন হেনস্তার দায় নারীদেরও দিলেন অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : হলিউডে প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারী ফাঁস হওয়ার পর থেকেই সরগরম বিশ্বের শোবিজ অঙ্গন। যৌন হেনস্তা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন অভিনয়শিল্পীরা। হলিউডের পাশাপাশি বলিউডের অনেক অভিনয়শিল্পী এ নিয়ে কথা বলেছেন।

মি টু হ্যাশট্যাগে গোটা দুনিয়া জুড়ে নারীরা তাদের যৌন হেনস্তার কথা জানাচ্ছেন। প্রিয়াঙ্কা চোপড়া, স্বারা ভাস্কর, কালকি কোচলিন, টিসকা চোপড়াসহ অনেক তাদের নিজ নিজ বক্তব্য জানিয়েছেন। তবে এর মধ্যে টিসকা চোপড়া যৌন হেনস্তার জন্য নারীদেরও দায়ী করেছেন।

তারে জমিন পার, দিল তো বাচ্চা হ্যায় জি, এবিসিডি-টু সিনেমার অভিনেত্রী টিসকা বলেন, “যে সব নারী যৌন হেনস্তার দাবি তুলছেন, হেনস্তাকারীদের সঙ্গে তারাও সমানভাবে দোষী। অত্যন্ত দায়িত্ব নিয়েই কথাটা বলছি যে, নারীদের যৌন হেনস্তার জন্য তারা নিজেরাও ততটাই দায়ী যতটা হেনস্তাকারীরা। কারণ তারা নিজেরাই নিজেদের এমন পরিস্থিতিতে ফেলেন। কেন এই নারীরা হোটেল রুমে যেতে রাজি হয়ে যান? কেন নিজেদের নিরাপত্তার কথা একবারো ভাবেন না তারা? নারীরা কি এই সব ব্যক্তিদের ভাবমূর্তির কথা কিছুই আগে থেকে জানতে পারেন না? একজন নারী হিসেবে আমি বলব, সবার আগে নিজের নিরাপত্তার কথা ভাবুন। নারীরা ‘না’ বলা অভ্যাস করলে তবেই এসব বন্ধ হবে। বুঝিয়ে দিতে হবে তারা যা চাইছে তা কখনোই হবে না।”

তবে তার এ বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন টিসকা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ কথার প্রতিবাদ করেছেন। কেউ কেউ বলছেন নির্মাতাদের চোখে ভালো হতেই এমন বক্তব্য দিয়েছেন এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে