,

ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় দঙ্গল কন্যা

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী জাইরা ওয়াসিম। দঙ্গল সিনেমায় অভিনয় করে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত সিক্রেট সুপারস্টার–এ তার অভিনয় দর্শকের মন জয় করেছে। কিন্তু এ অভিনেত্রী জানান, অভিনয়শিল্পী হওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না এবং ভবিষ্যতে এ পেশায় থাকবেন কিনা তা নিয়েও দ্বিধায় তিনি।

এ প্রসঙ্গে জাইরা ওয়াসিম ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি এখনো জানি না ভবিষ্যতে অভিনয় ক্যারিয়ার আমি গুরুত্বপূর্ণভাবে নিব কিনা। কিন্তু প্রতিবার আমি যখন অভিনয় করি তখন আমার সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করি। আমি যে দুটি সিনেমায় অভিনয় করেছি সেগুলোর গল্প অনেক চমৎকার ছিল।’

জাইরার পাশাপাশি দুটি সিনেমাতেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আমির খান। তবে এ অভিনেত্রীর পারফরম্যান্স কোনো অংশে কম নয়। দঙ্গল’র অডিশনের মুহূর্তের স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, ‘কোনো প্রত্যাশা নিয়ে সেখানে যাইনি। শুধু কৌতূহলবশত দেখতে গিয়েছিলাম অভিনয় বিষয়টি কী এবং কীভাবে অডিশন নেয়া হয়। বাকিটুকু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এবং খুবই সৌভাগ্যবান যে এই সুযোগটি পেয়েছি। তারপর আমির খানের সঙ্গে দুইবার অভিনয় করার সুযোগ। আমি অত্যন্ত সৌভাগ্যবান।’

ভক্তদের বিষয়টি কেমন করে সামলাচ্ছেন তা জানতে চাইলে জাইরা বলেন, “দঙ্গল সিনেমায় আমার চুল ছোট ছিল। একদিন এক ব্যক্তি ফোন নিয়ে আমার কাছে এসে বলল, ‘আরে ভাইয়া, আপনি তো আমির খানের সিনেমায় ছিলেন? একটি ছবি তুলি?’ আমার ছোট চুলের জন্য সেই ব্যক্তিটি আমাকে ভাই বলছিল। আমার প্রথম ভক্ত যে কিনা আমাকে ভাইয়া বলছিল।”

ভক্তদের এই বিষয়গুলো অনেক আবেগঘন জানিয়ে তিনি বলেন, ‘তারা আমার দিকে অনেক ভালোবাসা নিয়ে তাকায়, যা আমার কাজের অনুপ্রেরণা জোগায়। এর চেয়ে আবেগঘন ব্যাপার আর কী হতে পারে?’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে