,

সিক্রেট সুপারস্টার ও গোলমাল এগেইন’র আয় কত?

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের বহুল প্রতীক্ষিত দুটি বলিউড সিনেমা সিক্রেট সুপারস্টার ও গোলমাল এগেইন। এর মধ্যে প্রথমটিতে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন আমির খান। অপরটি অজয় দেবগন অভিনীত বলিউডের অন্যতম কমেডি ফ্র্যাঞ্চাইজির সিনেমা।

গত বৃহস্পতিবার দীপাবলীর দিনে মুক্তি পেয়েছে সিক্রেট সুপারস্টার। ভারতে ১ হাজার ৭৫০ এবং ভারতের বাইরে ১ হাজার ৯০ পর্দায় মুক্তি পেয়েছে এ সিনেমাটি। মুক্তি পর থেকে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে খুব বেশি আয় করতে পারেনি এটি। মুক্তির প্রথম দিনে মাত্র ৪.৮০ কোটি রুপি আয় করেছে সিক্রেট সুপারস্টার। দ্বিতীয় দিনে আয় কিছুটা বেড়েছে। শুক্রবার ৯ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে এর আয় দাঁড়িয়েছে ১৩.৮০ কোটি রুপি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এদিকে শুরুটা বেশ ভালোই করেছে গোলমাল এগেইন। ভারতে ৩ হাজার ৫০০ ও ভারতের বাইরে ৭৩২ পর্দায় মুক্তি পায় গোলমাল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিটি। শুক্রবার মুক্তির প্রথম দিনে ৩০ কোটি রুপির কাছাকাছি আয় করেছে এটি। বক্স অফিসে বিশ্লেষক রমেশ বালা মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে লিখেছেন, ‘গোলমাল এগেইন ভারতে ৩০ কোটি রুপির কাছাকাছি নিট আয় করেছে সত্যিই অনেক বড় অঙ্ক।’

সিক্রেট সুপারস্টার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দঙ্গল সিনেমাখ্যাত জাইরা ওয়াসিম। এ ছাড়াও অভিনয় করছেন মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন। অন্যদিকে গোলমাল এগেইন সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগন, টাবু, আরশাদ ওয়ার্সি, পরিণীতি চোপড়া, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু, জনি লিভার প্রমুখ। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে