,

মুক্তামণি নিউমোনিয়ায় আক্রান্ত, আশঙ্কা চিকিৎসকদের

news-image

নিজস্ব প্রতিবেদক : হেমানজিওমা রোগে আক্রান্ত শিশু মুক্তামণির একটি ফুসফুস কাজ করছে না। আরেকটাতেও সংক্রমণ দেখা দিয়েছে। তার নিউমোনিয়া হয়েছে বলে আশঙ্কা করছেন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

শনিবার সন্ধ্যায় তিনি বলেন, সকালেও মুক্তামণির শ্বাসকষ্ট হয়েছে। তার একটি ফুসফুস কাজ করে না। আরেকটাতেও সংক্রমণ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে তার নিউমোনিয়া হয়েছে। কফ পরীক্ষার জন্য বলা হয়েছে।

সামন্ত লাল সেন বলেন, বিকেল সাড়ে ৪টার সময় মুক্তামণিকে দেখে এসেছি। মেয়েটির সঙ্গে একটি আত্মিক সম্পর্ক হয়ে গেছে। মেয়েটার ওপর দিয়ে একটার পর একটা ধকল যাচ্ছে। খুব কষ্ট লাগছে। সবাই মুক্তামণির জন্য দোয়া করবেন। মেয়েটির মধ্যে বাঁচার ইচ্ছা প্রবল। মনের জোরে সব সময় বলছে, ভালো আছি।

মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন বলেন, চিকিৎসকেরা আইসিডিডিআরবি থেকে মুক্তামণির কফ পরীক্ষা করতে বলেছেন। কাশির পাশাপাশি মেয়ের গায়ে জ্বরও আছে।

উল্লেখ্য, শারীরিক জটিলতা দেখা দেয়ায় গত মঙ্গলবার রাতে তাকে আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকেরা আশঙ্কা করছেন, মুক্তামণির নিউমোনিয়া হয়েছে।

১০ অক্টোবর মুক্তামণির ঊরু থেকে থেকে চামড়া নিয়ে তার হাতের ৫০ শতাংশ জায়গায় চামড়া লাগানো হয়। পরে ড্রেসিং করে হাতের ওপরের দিকের ব্যান্ডেজ খুলে দেয়া হয়। গত আগস্ট মাসে মুক্তামণির হাতে প্রথম অস্ত্রোপচার হয়। তখন ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে