,

৭ দিন পর শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা এলাকার মাণ্ডা খাল থেকে নিখোঁজের ৭ দিন পর শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে হৃদয়ের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বলেন, হৃদয়ের মরদেহ ঘটনাস্থলে খালের পাশেই রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে মাণ্ডার খালের পানিতে পড়ে যায় হৃদয়। মুহূর্তে সে তলিয়ে যায় বলে জানায় তার বন্ধুরা। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে পানিতে ময়লা-আবর্জনা থাকায় উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার (খিলগাঁও) আলী আজম ওই সময় জানিয়েছিলেন, খালটিতে প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে