সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাপ্রেমী ফাদার রিগন আর নেই

news-image

অনলাইন ডেস্ক : বাংলা সাহিত্যের বিশিষ্ট ইতালীয় অনুবাদক, সমাজসেবক, শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন (৯২) আর নেই। শুক্রবার রাত ১০টার দিকে ইতালির ভিচেঞ্চায় মৃত্যু হয় রিগনের।

বাংলাপ্রেমী ফাদার রিগনের জন্ম ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভেনিসের অদূরে ভিল্লাভেরলা গ্রামে। ১৯৫৩ সালে ৭ জানুয়ারি তিনি বাংলাদেশে আসেন। এ দেশে তিনি ধর্মীয় কাজের পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি আর শিক্ষামূলক বহুমাত্রিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। ইতালিয়ান ভাষায় তিনি অনুবাদ করেছেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলিসহ চল্লিশ কাব্য, জসীমউদদীনের নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, নির্বাচিত কবিতা, লালনের তিনশো পঞ্চাশটি গান ছাড়াও বাংলাদেশের অসংখ্য কবিতা। তিনি ইতালীয় রূপকথা পিনোকিও অনুবাদ করেছেন বাংলাভাষায়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা ও যুদ্ধপীড়িতদের সাহায্যার্থে এগিয়ে আসেন। দেশের দক্ষিণাঞ্চলে তিনি প্রতিষ্ঠা করেন ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়াও হাজার হাজার গরিব ছাত্রছাত্রীদের স্পন্সরশীপ প্রোগ্রামের মাধ্যমে নিরবচ্ছিন্ন পড়াশোনা করার সুযোগ করে দেন তিনি। এসবের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা