সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা জানেন না, তিনিই নায়িকা!

news-image

বিনোদন প্রতিবেদক : পরিচালক, প্রযোজক, নায়কসহ সবাই জানেন নায়িকা অপু বিশ্বাস। নায়ক এ খবর জানতে পেরেছেন প্রযোজকের কাছ থেকে। কিন্তু যাঁর জানার দরকার, তিনিই জানেন না। ঘটনাটি ঘটেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ক্ষেত্রে। তিনি নাকি ‘কাঙাল’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এই ছবির পরিচালক বদিউল আলম খোকন আর তাতে অপুর সঙ্গে অভিনয় করবেন ডি এ তায়েব।

পারিবারিক বিতর্কের ঝামেলা কাটিয়ে অপু বিশ্বাস ৭ অক্টোবর সিনেমার শুটিং শুরু করেছেন। তবে এটি ছিল তাঁর পুরোনো সিনেমা। মা হওয়ার আগ মুহূর্তে সিনেমার কাজ থেকে বিদায় নেন অপু। দুদিন শুটিংয়ের মধ্য দিয়ে মান্নান গাজীপুরি পরিচালিত ‘পাঙ্কু জামাই’ নামের এই সিনেমার অসমাপ্ত কাজ শেষ করেছেন। গণমাধ্যমের কাছে বিয়ে ও সন্তান নিয়ে মুখ খোলার পর টেলিভিশনের বিভিন্ন টক শো আর অনুষ্ঠানে অংশ নিলেও সিনেমার কাজে সেদিনই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

এদিকে অপু বিশ্বাসকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করার ঘোষণা এর মধ্যে অনেকেই দিয়েছেন। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যাঁরা এখন অপুকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিচ্ছেন, তাঁরা সবার নজরে আসতে চান। কারণ, অপু দেশের সিনেমার সবচেয়ে আলোচিত মুখ। রোজার ঈদের সময় বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ সিনেমার মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে প্রযোজক খোরশেদ আলম খসরুও অপুকে নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দেন। কিন্তু এখন বোঝা যাচ্ছে, তা ঘোষণার মধ্যেই আটকে আছে। অপু বিশ্বাসও অবশ্য নিজেকে চলচ্চিত্রে ফেরাতে মরিয়া। নিয়মিত জিমে যাচ্ছেন। পুষ্টিবিদের পরামর্শ মেনে চলছেন।

‘কাঙাল’ সিনেমা সম্পর্কে অপু বলেন, ‘এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি ঠিকই, কিন্তু আমি না করে দিয়েছি। আমি এখন নিজেকে ফিট রাখার মিশনে আছি। নিজেকে পুরোপুরি তৈরি না করা পর্যন্ত নতুন কোনো সিনেমায় কাজ করব না। আর যখন নতুন সিনেমায় অভিনয় করব, তখন ঘোষণা দিয়েই আসব। আমাকে না জানিয়ে অনেকেই মনগড়া খবর ছড়াচ্ছে। এসবের কিছুই আমি জানি না।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা