,

বলিউডেও যৌন হয়রানির শিকার নায়িকারা

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইনের বিরুদ্ধে যখন হলিউডের কয়েকজন চলচ্চিত্র তারকা যৌন হয়রানির অভিযোগ তুলেছেন, ঠিক তখনই একই অভিযোগ করেছেন প্রিয়াংকা চোপড়া। তবে হলিউডে নয়, তিনি এই অভিযোগ করেছেন বলিউডের ক্ষমতাধর কিছু ব্যক্তির বিরুদ্ধে।

কারও নাম প্রকাশ না করে এই বলিউড তারকা বলেন, ‘ওয়াইনস্টাইন আমাদের বিষয় না, তাঁকে নিয়ে আমি ভাবছি না। তবে এটা সত্যি, হলিউডে যেমন ওয়াইনস্টাইন আছেন, যাঁর দ্বারা অনেক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন, বলিউডেও তাঁর মতো আরও অনেকেই আছেন। বলিউডেও আছে এমনই অসংখ্য গল্প। যাঁরা এখানে অভিনয় করতে আসেন কিংবা অভিনয় করছেন, তাঁদের অনেককেই কিছু পুরুষ নানাভাবে হুমকি দেয়। এই পুরুষদের নোংরা দাবির কাছে নিজেকে সঁপে না দিলে এখানে কোনো কাজ মিলবে না। আমি শুনেছি, এই সব পুরুষের চেহারা এক। এই অবস্থায় সব নারী একা, অসহায়।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা চোপড়া আরও বলেন, ‘হার্ভি ওয়াইনস্টাইনের যে ঘটনাগুলো সামনে এসেছে, তা শুধু যৌনতার সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতা দখলের বিষয়। বিশ্বজুড়ে যখন নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, ঠিক তখনই নারীকে দাবিয়ে রাখার জন্য একশ্রেণির পুরুষ এই জঘন্য কাজ অব্যাহত রেখেছে। আসুন, আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’

সম্প্রতি অস্কারজয়ী প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইনের বিরুদ্ধে মুখ খোলেন হলিউডের প্রথম সারির কয়েকজন নায়িকা। তাঁদের এই হেনস্তার কথা শুনে সাহসী হয়ে ওঠেন আরও অনেকে। ‘মি টু’ (Me too) হ্যাশট্যাগে দুনিয়াজুড়ে নারীরা তাঁদের যৌন হেনস্তার কথা জানাচ্ছেন। এবার বলিউডে সাহসী ভূমিকা নিলেন প্রিয়াংকা। বলিউডও যে এই নোংরামি থেকে মুক্ত নয়, তা প্রকাশ করেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস নাউ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে