,

অক্ষয়ের পরিবর্তে রণবীর সিং

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা সিং ইজ কিং। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেন অক্ষয় কুমার। এর দ্বিতীয় কিস্তি নির্মাণ করছেন নির্মাতারা। তবে অক্ষয়ের পরিবর্তে এবার দেখা যাবে রণবীর সিংকে।

অনেকদিন ধরেই সিনেমাটির জন্য একটি নাম খুঁজছিলেন নির্মাতারা। অবশেষে সম্প্রতি শের সিং নামটি ঠিক করেন তারা। এ প্রসঙ্গে প্রযোজক শৈলেন্দ্র সিং বলেন, ‘আমরা প্রথমে সিনেমার নাম সিং ইজ কিং রাখতে চেয়েছিলাম কিন্তু বিপুল এ শাহ (প্রথম সিনেমাটির পরিচালক) এতে অস্বীকৃতি জানান। আমি পাঁচ বছর ধরে তাকে নামের শর্ত ফিরিয়ে দিতে বলছি। এরপর আমি নতুন নাম খুঁজে নিয়েছি। কারণ সিং ইজ ব্লিং নামেও ইতোমধ্যে সিনেমা নির্মাণ হয়েছে। সুতরাং একই রকম নাম মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।’

তিনি আরো বলেন, ‘বলিউডে কোনো আইকনিক সুপারহিরো নেই। শের সিং হবে সেই চরিত্র। তার কোনো অলৌকিক শক্তি নেই, কিন্তু মানুষ হিসেবে সে অসাধারণ।’

সিনেমাটির নায়ক হিসেবে রণবীর সিংকে প্রথম পছন্দ জানিয়ে এ প্রযোজক বলেন, ‘অক্ষয় ও অজয় দেবগনের মতো সর্দার হওয়ার সবরকম বৈশিষ্ট্য রণবীর সিংয়ের মধ্যে রয়েছে। আমি তাকে দেড় মাস আগে সিনেমাটির গল্প শুনিয়েছি এবং লুক কেমন হবে তা নিয়েও আলোচনা করেছি। তিনি সিনেমাটি করার আগ্রহ প্রকাশ করেছেন এবং ১০ পৃষ্ঠার চিত্রনাট্য চেয়েছেন, যেটি আমি এই সপ্তাহে তাকে পৌঁছে দিব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে