সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রজনীকান্তের অনুরোধ রাখেননি আমির খান

news-image

বিনোদন ডেস্ক : বহুল প্রতীক্ষিত সিনেমা টু পয়েন্ট জিরো বা রোবট-টু। রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন অভিনীত সিনেমাটি শুরু থেকেই নানা কারণে আলোচনায় রয়েছে। সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউডে মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

১৯ অক্টোবর মুক্তি পেয়েছে আমিরের সিক্রেট সুপারস্টার । এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন আমির। এরই ধারাবাহিকতায় একটি সাক্ষাৎকারে এ কথা জানান এই অভিনেতা।

এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমি শংকর (পরিচালক) ও রজনীজির অনেক বড় ভক্ত। সত্যি বলতে শংকর আমাকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল। এটি একটি সুপারডুপার হিট ও ব্লকবাস্টার সিনেমা এবং সব রেকর্ড ভাঙতে যাচ্ছে। আমার এমনটাই মনে হয়।’

রোবট-টু সিনেমায় অক্ষয়ের চরিত্রটিতে নয় বরং রজনীকান্তের পরিবর্তে অভিনয়ের প্রস্তাব দেয়া হয় আমিরকে। দঙ্গল অভিনেতা বলেন, “রজনী স্যার সুস্থবোধ করছিলেন না। তিনি শংকরকে বলেছিলেন, ‘আমিরকে অনুরোধ করো’। রজনী স্যার নিজে আমাকে ফোন করে বলেছিলেন, দয়া করে সিনেমাটি করো।”

তিনি আরো বলেন, ‘সিনেমাটির চিত্রনাট্য অসাধারণ এবং অনেক ভালো ব্যবসা করবে কিন্তু আমি যখন চোখ বন্ধ করতাম, চরিত্রটিতে রজনী স্যারকে দেখতে পেতাম। আমাকে পেতাম না। সিনেমাটির দৃশ্য চিন্তা করলেই আমার মাথায় রজনী স্যার আসতেন। নিজেকে চিন্তা করতে পারতাম না। এরপর শংকরকে বলি, এটি করতে পারব না। একমাত্র রজনী স্যার এটি করতে পারবেন। তাকে পরিবর্তন করা যাবে না। অন্তত আমি এটি করতে পারব না।’

‘এতে আমি শুধু রজনী স্যারকেই কল্পনা করতে পারি। তিনি প্রথম পার্টে অভিনয় করেছিলেন। এটি আমার খুবই ভালো লেগেছে। আমি রজনী স্যারের অনেক বড় ভক্ত এবং তিনি সিনেমাটিতে যে অভিনয় করেছেন তা আমার মনে গেঁথে রয়েছে। দ্বিতীয় পার্টের লাইনগুলো যখন পড়ছিলাম তখন শুধু রজনী স্যারের কথাই মনে আসছিল এবং এ কারণে সিনেমাটি করিনি। এটি আমার জন্য কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। আমি জানি সব ভাষাতেই এটি ব্যবসাসফল হবে।’ বলেন, আমির খান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা