,

বিকিনি মডেল হয়ে উষ্ণতা ছড়াচ্ছেন সাবেক এই ব্যাংককর্মী!

news-image

বিনোদন ডেস্ক : চার বছর আগেও ব্যাংক কাজ করতেন। ঘণ্টার পর ঘণ্টা হিসাবের খাতায় মাথা গুঁজে পড়ে থাকতেন।

নিজের দিকে, নিজের পরিবারের দিকে তাকানোর কোনও সময় ছিল না। কিন্তু আজ তার দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। তার শরীরের সৌন্দর্যে মুগ্ধ বড় বড় ফটোগ্রাফাররা। এখন তিনি বিশ্বের প্রসিদ্ধ বিকিনি মডেল সিয়েরা মার্চেন্ট।

এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে সিয়েরার। ছেলে হওয়ার পরই তিনি সিদ্ধান্ত নেন অন্য কিছু করবেন জীবনে যাতে কাজের পাশাপাশি ছেলে-মেয়েদেরও সময় দিতে পারেন। এমন সময়ই খবরের কাগজে একটি সুন্দরী প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখতে পান সিয়েরা। ছেলের তখন মাত্র চার মাস বয়স। কিন্তু ২৬ বছরের সিয়েরা ঠিক করেই নেন এ সুযোগ তিনি যেভাবেই হোক কাজে লাগাবেন।

চার মাসের সময় পেয়েছিলেন সিয়েরা। এর মধ্যেই ট্রেনিং নিয়ে নিজেকে গড়ে তোলেন। প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন তিনি। কিন্তু এটাই ছিল তার ক্যারিয়ারের কিক স্টার্ট। একের পর এক মডেলিংয়ের অফার পেতে থাকেন তিনি। ধীরে ধীরে ক্যামেরার সামনে পোক্ত হয়ে ওঠেন।

এখন মডেলিংয়ের জগতে সিয়েরার চাহিদা তুঙ্গে। তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকে বড় বড় বিজ্ঞাপন সংস্থাগুলি। চুটিয়ে কাজও করছেন সাবেক এই ব্যাংককর্মী। তবে এর মধ্যে থেকে পরিবারের জন্যও সময় বের করে নেন। ছেলে-মেয়ের সঙ্গে সময় কাটান। উপভোগ করেন স্বামীর সঙ্গ। সবচেয়ে বেশি উপভোগ করেন ক্যামেরার সামনে পোজ দেওয়াটা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে