,

লিঙ্গ পরিবর্তন করে দেশের সেরা মডেল হওয়ার দৌড়ে গৌরী

news-image

বিনোদন ডেস্ক :ছিলেন গৌরব, হয়েছেন গৌরী। নতুন রূপে নতুন করে জীবন শুরু করেছেন স্প্লিটভিলার অষ্টম মরশুমের প্রতিযোগী গৌরব অরোরা। লিঙ্গ পরিবর্তন করিয়ে যিনি এখন গৌরী অরোরা। আর গৌরী এবার শামিল হতে হয়েছেন ভারতের সেরা মডেল হওয়ার দৌড়ে। নারীশরীর নিয়ে টেলিভিশনের জগতে এভাবেই কামব্যাক করতে চলেছেন তিনি।

 

 

হ্যান্ডসম হাঙ্ক হয়েই স্প্লিটভিলায় প্রবেশ করেছিলেন গৌরব। কিন্তু সেখানে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করেন তিনি। বুঝতে পারেন আদতে তাঁর মধ্যে নারীসত্তা প্রবল। বুঝতে পারেন, নারী হয়েই বাকি জীবনটা কাটাতে চান তিনি। মাঝপথেই শো ছেড়ে দেন গৌরব। লিঙ্গ পরিবর্তন করে হয়ে ওঠেন গৌরী।

 

নিজের নতুন সত্তা নিয়ে দারুণ খুশি তিনি। হ্যাঁ, অনেকে এখন তাঁকে এড়িয়ে চলে। কিন্তু নতুন অনেক বন্ধুও জুটেছে। যাঁরা খোলা মনে আপন করে নিয়েছেন তাঁকে। প্রতি পদক্ষেপে সাহস জুগিয়ে গিয়েছেন।

 

সেই সাহসের জোরেই এবার ভারতের সেরা মডেল হওয়ার দৌড়ে শামিল হয়েছেন গৌরী। নাম লিখিয়েছেন ‘ইন্ডিয়া’স নেক্সট টপ মডেল রিয়্যালিটি শো’-এ। বিচারকদের সামনে বিকিনি পরেও হাঁটতে হয়েছে তাঁকে। প্রথমে একটু কুণ্ঠা বোধ হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন নিজেকে মুক্ত মনে হয়েছে গৌরীর। এখন তাঁর একটাই লক্ষ্য। নতুন জীবনে এই সেরার শিরোপাটি দিয়েই শুরু করতে চান তিনি।

https://www.instagram.com/p/BYq2IVPgywc/

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে