,

সেই ছবি নিয়ে এবার মুখ খুললেন মাহিরা

news-image

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সঙ্গে তার ছবি ক’দিন আগে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এটি আলোড়ন ফেলেছিল বলিউডেও। সেই ছবি নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

সম্প্রতি এক টেলিভিশন শোতে রণবীরের সঙ্গে তোলা ছবি প্রসঙ্গে মাহিরা বলেন, ‘এটা আমার ব্যক্তিগত বিষয়। আর একজন ছেলে এবং মেয়ে হ্যাংআউট করবে এটাই তো স্বাভাবিক। আর এখনকার যুগে তো সর্বত্র মিডিয়া। এ ঘটনাটি থেকে আমি অনেক কিছু শিখলাম।’

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছিল ধূমপান করছেন রণবীর ও মাহিরা। দুজনে সে সময় নিউইয়র্কে ছিলেন বলে বলিমহলের খবর। ইতোমধ্যেই চাউর হয়ে গেছে দুজনের মধ্যকার প্রেমের গুজনও।

সিগারেট খাওয়া নিয়ে জানতে চাইলে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা বলেন, ‘এমনিতে আমি খুবই সতর্ক। আর কোনও কিছু নিয়ে শো-অফ করার অভ্যেসও নেই আমার।’

রণবীর-মাহিরার ভাইরাল সেই ছবি

জল্পনা-কল্পনা থামাতে বিবৃতি দিতে বাধ্য হন রণবীর। বিবৃতিতে এই অভিনেতা জানান, কয়েক মাস ধরে মাহিরাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। সাফল্যের জন্য মাহিরাকে পছন্দের পাশাপাশি তিনি সম্মানও করেন। তবে সবচেয়ে বেশি পছন্দ করেন ব্যক্তি মাহিরাকে। যেভাবে মাহিরার সঙ্গে তার ছবি নিয়ে চুলচেরা বিচার-বিশ্লেষণ-জল্পনা চলছে—তা মোটেও ঠিক নয় বলেই মনে করেন রণবীর।

একইসঙ্গে সরস মন্তব্যে রণবীর মনে করিয়ে দিয়েছিলেন, ‘ঘৃণা ও সিগারেট দুই-ই শরীরের জন্য ক্ষতিকারক।’

এতকিছুর পরেও এ নিয়ে আলোচনা থামবে কি-না সেটাই এখন দেখার। সূত্র: জিউ নিউজ ও আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে