,

রাম চরণকে করল্লার রেসিপি খাওয়াবেন অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী আনসুয়া ভরদ্বাজ। গত বছর রুপালি জগতে অভিষেক হলেও এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেগুলো বক্স অফিসে সফলতাও পেয়েছে।

বর্তমানে ‘রাঙ্গাথালাম ১৯৮৫’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। সম্প্রতি এর শুটিং সেটের বেশ কিছু মজার অভিজ্ঞতা সংবাদমাধ্যমে জানান এই অভিনেত্রী।

‘রাঙ্গাথালাম ১৯৮৫’ পরিচালনা করছেন সুকুমার। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু ও রাম চরণ। সিনেমা ও খাবারের প্রতি রাম চরণ ও নির্মাতা সুকুমারের আগ্রহ নিয়ে আনসুয়া বলেন, ‘শুটিং সেটে আমরা যখন খাবার নিয়ে আলোচনা করছিলাম, তখন কথা দিয়েছি, পরবর্তী শুটিংয়ের সময় আমি তাদের জন্য কাকারাকায়া (করল্লার তরকারি) নিয়ে যাব। তারা আমার কথা শুনে খুব আগ্রহী হয়েছেন এবং বিশ্বাস করেছেন এই খাবারটি সুস্বাদু। পরবর্তী শুটিংয়ের সময় আমিও তাদের খাবার খাওয়ানোর জন্য উন্মুখ হয়ে আছি।’

প্রথমে এ সিনেমায় অভিনয়ের জন্য অস্বীকৃতি জানিয়েছিলেন আনসুয়া ভরদ্বাজ। কারণ পার্শ্ব চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না তিনি। কিন্তু শেষ পর্যন্ত এতে অভিনয় করছেন। ‘রাঙ্গাথালাম ১৯৮৫’ সিনেমাটির শুটিং দ্রুত গতিতে এগুচ্ছে। ২০১৮ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে