,

কঙ্গনার পাশে আমির?

news-image

বিনোদন ডেস্ক : হৃতিক রোশান ও কঙ্গনা রাণৌতের বিবাদের জের ধরে দুইভাগে বিভক্ত বলিউড। কেউ কঙ্গনাকে সমর্থন করছেন, আবার অনেকে হৃতিককে সমর্থন করে এ অভিনেত্রীকে বয়কটের কথা বলছেন। তবে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির কিন্তু কঙ্গনার পাশেই দাঁড়ালেন।

সম্প্রতি ভারতের বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানির বাড়িতে সিক্রেট সুপারস্টার সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় কঙ্গনাকে আমন্ত্রণ জানান আমির। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আম্বানির বিলাসবহুল বাসভবন ‘আন্টিলা’। এতে রয়েছে একটি থিয়েটার। বলিউড তারকা, নির্মাতা এবং ঘনিষ্ঠজনরা প্রায়ই সেখানে সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিক্রেট সুপারস্টার সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়। কিন্তু এতে বলিউড তারকাদের মধ্যে শুধু কঙ্গনাকেই আমন্ত্রণ জানান আমির।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘কঙ্গনাকে বলিউড থেকে বয়কট করা হচ্ছে তা আমির পছন্দ করছেন না। তাই, তার স্ত্রীর সঙ্গে কঙ্গনাই একমাত্র ব্যক্তি যাকে আম্বানির বাড়িতে বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়। সম্প্রতি মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং আর্টস (মামি) ফিল্ম ফেস্টিভ্যালের সময় আয়োজিত এক পার্টিতেও আম্বানির বাড়িতে এসেছিলেন কঙ্গনা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে