,

সালমানকে নাখোশ করতে চান না ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এরই মধ্যে গুঞ্জন চাউর হয়েছে অক্ষয় কুমারের বিপরীতে কেসারি সিনেমায় অভিনয় করবেন তিনি।

এদিকে করন জোহরের সঙ্গে এ সিনেমাটি প্রযোজনার কথা ছিল সালমান খানের। কিন্তু শেষ পর্যন্ত করনের সঙ্গে বনিবনা না হওয়ায় সিনেমাটি থেকে সরে দাঁড়ান সালমান। আর এ সিনেমাতে অভিনয় করে সালমানকে নাকি নাখোশ করতে চাইছেন না ক্যাটরিনা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

১৮৯৭ সালে সারাগারি যুদ্ধ নিয়ে নির্মিত হচ্ছে এ সিনেমা। শোনা যাচ্ছে, ক্যাটরিনার পরিবর্তে এখন এতে পরিণীতি চোপড়াকে নিতে চাইছেন নির্মাতারা। তবে গোলমান এগেইন সিনেমার প্রচারণা নিয়ে পরিণীতি ব্যস্ত থাকায় এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।

আগামী ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে গোলমান এগেইন সিনেমাটি। এতে পরিণীতি ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপারে কুণাল খেমু প্রমুখ। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। একই দিনে মুক্তি পাচ্ছে আমির খান অভিনীত সিনেমা সিক্রেট সুপারস্টার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে