,

​তিশা-হুরানিকে নিয়ে ফারুকীর নতুন সিনেমা

news-image

বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। সিনেমাটির গল্পে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনীর মিল পাওয়া গেছে এমন অভিযোগে শুরু হয় বিতর্ক। নানা চড়াই উতরাইয়ের পর ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।

এবার এ নির্মাতা ‘স্যাটারডে আফটারনুন’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। যার বাংলা নাম ‘শনিবার বিকেল’। ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সিনেমাটির একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি ডটকমে দেয়া এক সাক্ষাৎকার এ তথ্য জানান ফারুকী।

এদিকে ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, আমি সবসময় বলি একটা কাজ শেষ হয়ে গেলে, আমি আর পিছে তাকাই না। পুরোনো প্রেমিকার মতো সে পড়ে থাকে তার পৃথিবীতে, আর আমি নামি নতুন গ্রহের খোঁজে। অতি নিভৃতে যে প্রস্তুতি চলছিল, এবার তা সামনে আসলো। আমার পরের ছবি ‘স্যাটারডে আফটারনুন’ ওরফে ‘শনিবার বিকেল’। ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।

প্যালেস্টাইনের অভিনেতা ইয়াদ হুরানি ফারুকীর এ সিনেমায় অভিনয় করবেন বলে ভ্যারাইটি’র প্রতিবেদনে জানা যায়। এ প্রসঙ্গে ফারুকী লিখেন, অস্কার নমিনেটেড এবং অ্যাপসা জয়ী ‘ওমার’ সিনেমাটি আমার অনেক পছন্দের। এই সিনেমার তারেক চরিত্রে অভিনয় করা প্যালেস্টাইন অভিনেতা ইয়াদ হুরানি আমার পছন্দের অভিনেতা। তিশা তো আমার সবচেয়ে বড় নির্ভর করার মতো অভিনয়শিল্পী। যাকে নিলে অভিনয় নিয়ে আমার কোনো দুশ্চিন্তাই করতে হয় না। ভ্যারাইটি যেহেতু বলছে এরা দুইজন থাকবে, যা রটে তার কিছু তো ঘটবেই।

ফারুকী ‘আইডেন্টিটি ট্রিলজি’ নামে তিনটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ এই ত্রয়ীর প্রথম চলচ্চিত্র। সিনেমাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে চার কোটি টাকা। বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে চলচ্চিত্রটি।

বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই সিনেমায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়াল প্রযোজকের দায়িত্বে রয়েছে বলেও জানা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে