সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নারী অধিকার বিষয়ক জাতীয় সম্মেলনে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীখালেদা জিয়া দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। খালেদা জিয়া দেশে ফিরলে তার জন্যও আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলা একাডেমিতে নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক জাতীয় সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীকে তার আসন্ন মিয়ানমার সফর নিয়েও প্রশ্ন করা হয়। সাংবাদিকরা জানতে চান, মিয়ানমার সফরে কোন কোন ইস্যু নিয়ে আলোচনা করা হবে। এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের এই সফরটি আমার পূর্বনির্ধারিত একটি সফর। সীমান্ত সংকট নিরসনসহ চারটি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা ছিল এই সফরে। তবে এখন পরিস্থিতি আলাদা। মিয়ানমার থেকে রোহিঙ্গারা এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মিয়ানমার জানিয়েছে, রোহিঙ্গাদের শনাক্ত করে ফিরিয়ে নেবে তারা। এই ইস্যুতেও কথা বলব সফরে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমার মিয়ানমার সফরে আগে থেকে নির্ধারিত এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হবে, রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হবে। তবে রোহিঙ্গা ইস্যু এই সফরে প্রাধান্য পাবে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা