,

‘অনুমতি ছাড়া পদ্মাবতী দেখালে পুড়িয়ে দেওয়া হবে প্রেক্ষাগৃহ’

news-image

বিনোদন ডেস্ক : ঘটা করে ছবির তিন মুখ্য চরিত্রের পরিচয় করানো হয়েছে৷ নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে ট্রেলার৷ এরপরও হুমকির হাত থেকে রেহাই নেই পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’র৷ নেপথ্যে আবার এক রাজপুত সংগঠন৷ এবার জয় রাজপুতানা সংঘের তরফ থেকে দেওয়া হল হুঁশিয়ারি৷ জানানো হল, অনুমতি ছাড়া রাজস্থানে ‘পদ্মাবতী’ মুক্তি পেলেই পুড়িয়ে দেওয়া হবে প্রেক্ষাগৃহ৷

 

রাজপুত ইতিহাস নিয়ে ছবি করতে গিয়ে প্রথম থেকেই প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে সঞ্জয়কে৷ মরু শহরে কর্ণি সেনার তাণ্ডবে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি৷ পরে প্রযোজনা সংস্থার তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল৷ বলা হয়েছিল, ইতিহাসকে কোনওভাবে ছবিতে বিকৃত করা হয়নি৷ আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর মধ্যে কোনও প্রেমের সম্পর্কও দেখানোর চেষ্টা করা হয়নি৷ কিন্তু তাতে যে চিড়ে ভেজেনি তা ‘পদ্মাবতী’ দীপিকার ফার্স্টলুক প্রকাশ্যে আসার পরই বোঝা যায়৷ রাজ্যের বিভিন্ন স্থানে দীপিকার পোস্টার পোড়ানো হয়৷

 

এবার প্রেক্ষাগৃহ পোড়ানোরই হুমকি দিল জয় রাজপুতানা সংঘ৷ সংঘের প্রতিষ্ঠাতা ভাওয়ার সিং রেটা জানিয়েছেন, প্রায় আড়াই লক্ষ সদস্য রয়েছেন তাঁদের সংগঠনে৷ রাজ্যের প্রত্যেকটি প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে তাঁদের কথা হয়েছে৷ পাঠানো হয়েছে পোস্টার৷ যাতে বলা হয়েছে, আগে সংগঠনের প্রতিনিধিদের ছবিটি দেখানো হবে৷ তাঁরা যদি মনে করেন ছবিতে রানি পদ্মাবতীর মহিমা ক্ষুন্ন করা হয়নি, তবেই দীপিকা-শাহিদ-রণবীরের ছবি সাধারণ দর্শকদের দেখানোর অনুমতি দেবেন৷ অনুমতি ছাড়া রাজস্থানের কোনও প্রেক্ষাগৃহে এ ছবি চললে তা পুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ পোস্টার মধ্যপ্রদেশ ও গুজরাটেও পাঠানো হয়েছে বলে জানান৷

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানির ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করা হয়েছে জয় রাজপুতানা সংঘের পক্ষ থেকে৷ কিছুদিন আগেই স্মৃতি আশ্বাস দিয়েছিলেন, নির্বিঘ্নেই মুক্তি পাবে ‘পদ্মাবতী’৷ তাঁর এই আশ্বাসের তীব্র বিরোধিতা করেন রেটা৷ সংঘের প্রত্যেক সদস্যের তির-ধনুক থেকে একে ৪৭ চালানোর দক্ষতা রয়েছে বলেও হুমকি দেন তিনি৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে