,

আমিরকে নিয়ে দুই নায়িকার লড়াই!

news-image

বিনোদন ডেস্ক : দুই নায়িকার মধ্যে বেঁধেছে লড়াই। মধ্যমণি সুপারস্টার আমির খান। মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে ক্যাটরিনা কইফ ও ফতিমা সানা শেখের মধ্যে ঠান্ডা লড়াই চলছে, এমনটাই খবর বলিউড পাড়ায়! অবশ্য এই লড়াইটা উস্কে দিয়েছেন আমির নিজেই।

জানা গেছে, ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবির প্রধান দুই নারী চরিত্রে অভিনয় করছেন ফতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফ। কিন্তু চরিত্রের তুলনায় ক্যাটরিনাকে খাটো করে উপস্থাপন করা হচ্ছে। আমির নাকি প্রাধান্য দিচ্ছেন ফাতিমাকে। তুলনায় কম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকায় মন খারাপ ক্যাটের। এই বৈষম্য তিনি মানতে পারছেন না। কোথাও প্রকাশ্যে কিছু না বললেও শুটিং সেটে ফাতিমার সঙ্গে ঠান্ডা লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

এদিকে খবর, সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘থাগস অব হিন্দুস্থান’ নিয়ে অনেক কথা বলেন আমির খান। সেখানে ফাতিমা, অমিতাভসহ অন্যান্য শিল্পীদের নাম নিলেও ক্যাটরিনাকে নিয়ে কিছুই বলেননি তিনি। উপস্থাপক ক্যাটরিনার প্রসঙ্গটি তুললে তখন এই নায়িকার নাম উল্লেখ করেন আমির। এইসব দেখে অনেকেই ভাবছেন, ফাতিমার সঙ্গে আমিরের প্রেমের গুঞ্জন তবে মিথ্যে নয়।

বলিউড সূত্রে আরও খবর, ওই ছবিতে ক্যাটরিনার তুলনায় বেশি স্ক্রিন স্পেস পেয়েছেন ফতিমা। শুটিংয়ে ফতিমাকে তার চরিত্র বুঝিয়ে দিতেন আমির স্বয়ং। আর এসব দেখেই আমিরের ওপর নাকি রেগে গিয়েছেন ক্যাটরিনা।

দেখা যাক, ছবি মুক্তির আগ মুহূর্তে এই লড়াই কোনো নেতিবাচক প্রভাব ফেলে কী না। তবে অনেকে আবার দাবি করছেন ঠান্ডা লড়াইয়ের এই খবরটি আসলে আমিরের নতুন ছবির প্রচারণারই একটি অংশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে