,

রোহিঙ্গা ইস্যু: মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘে রোহিঙ্গাদের বিষয়ে সাহসিকতার সঙ্গে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরায় এবং সাহসী ভূমিকা পালন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনার ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি পাওয়ার বিষয়টিও উঠে আসে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রশংসা করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান তার নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনান। ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম।

তোফায়েল আহমেদ বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবতার কাজ করেছেন সেজন্য প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদজ জানাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের মানুষের মনে নাড়া দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে সারা বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকা প্রশংসা করে ‘এডিটোরিয়াল’ লিখছে। এটা কম পাওয়া নয়।

মেহের আফরোজ চুমকি বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিজে বলেছেন, রোহিঙ্গাদের জন্য প্রয়োজনে একবেলা খাব। নির্যাতিত রোহিঙ্গাদের জন্য তার যে মানবতা এ জন্য তাকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনাই ‘মাদার অব হিউমিনিটি’ উপাধি পাওয়ার যোগ্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে