,

দেশে ফিরে যাচ্ছেন সালমানের ‘বান্ধবী’ লুলিয়া

news-image

বিনোদন ডেস্ক : দেশে ফিরে যাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খানের বান্ধবী লুলিয়া ভান্তুর। কেন হঠাৎ করেই তার রোমানিয়ায় ফিরে যাওয়া তা নিয়ে বলিউডে জোর জল্পনা তৈরি হয়েছিল। সালমান তাকে সময় দিতে পারছেন না বলেই কি কোনও সমস্যা তৈরি হয়েছে দুজনের মধ্যে! এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বলিউড টাউনে।

বলিউডের জল্পনায় অবশ্য জল ঢেলেছেন লুলিয়া নিজেই। রোমানিয়ার এই মডেল-অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, অন্য কিছু নয়, ভিসা শেষ হয়ে যাওয়াতেই তাকে দেশে ফিরতে হচ্ছে।

ইনস্টাগ্রামে লুলিয়া লিখেছেন, কখনও কখনও কোনও রাস্তাই থাকে না। আপানাকে নিয়ম মেনে চলতেই হয়। ভিসা শেষ হয়ে গিয়েছে। তাই ফিরতেই হচ্ছে।

গত দুবছর ধরে জোর জল্পনা, লুলিয়ার সঙ্গে ডেট করছেন সালমান। ভাইজানের পারিবারিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে লুলিয়াকে। তবে কয়েক মাস ধরে টাইগার জিন্দা হ্যায় ছবির রিলিজ ও বিগ বস নিয়ে ব্যস্ত থাকায় লুলিয়াকে সময় দিতে পারছিলেন না সালমান। ফলে লুলিয়াকে সালমান এড়িয়ে চলার জল্পনা আরও তেজি হয়েছিল। এবার তার নিরসন হল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে