,

মিয়ানমারের ২০০ কোটি ডলার ঋণ স্থগিত

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান সহিংস অভিযানের প্রেক্ষাপটে দেশটির জন্য অনুমোদন করা ২০০ মিলিয়ন ডলার ঋণ স্থগিত করেছে বিশ্বব্যাংক।

রাখাইনের পরিস্থিতি বিশ্লেষণ করে শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দেওয়া এক বিবৃতিতে রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়ে এ ঋণ স্থগিত করে সংস্থাটি। উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্লাটফর্ম ‘ডেভেক্স’র ওয়েবসাইটে বিশ্বব্যাংকের বিবৃতির উল্লেখ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্বব্যাংকের ওই বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি মিয়ানমারের জন্য অনুমোদিত উন্নয়ন সংক্রান্ত ঋণের সবশেষ পরিস্থিতি বিশ্লেষণ করেছি আমরা। এতে মনে হয়েছে, ঋণের অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিতে সেখানকার পরিস্থিতি আরও উন্নতি হওয়া প্রয়োজন।

গত ২৪ আগস্ট রাতে দেশটির রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ও সেনা ক্যাম্পে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর থেকে রোহিঙ্গাদের ওপর সহিংস অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এতে গণহত্যা ও গণধর্ষণ চালানো হয় তাদের ওপর। জ্বালিয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের ঘরবাড়ি। প্রাণে বাঁচতে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বৈষম্যহীনতা, সামাজিক অন্তর্ভুক্তি ও সবার জন্য অর্থনৈতিক সুযোগের মৌলিক নীতির প্রতিষ্ঠান বিশ্বব্যাংক। আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা, রাখাইনের ধ্বংসযজ্ঞ ও তাদের উচ্ছেদ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে