,

৩৫ দিনে এক লাখ ৭৩ হাজার রোহিঙ্গা নিবন্ধিত

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সরকারি ব্যবস্থাপনায় বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। ৬টি ক্যাম্পের মাধ্যমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) পর্যন্ত ৩৫ দিনে বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১ লাখ ৭৩ হাজার ৭৬২ জন রোহিঙ্গার নিবন্ধন করা হয়েছে।

এর মধ্যে কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ৮৫৭ জন পুরুষ, ১ হাজার ৫৮৫ জন নারী মিলে ৩ হাজার ৪৪২ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৮ শত ৪৫ জন পুরুষ, ৭ শত ৪১ জন নারী মিলে ১ হাজার ৫৮৬ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৫ শত ৩৪ জন পুরুষ, ৭ শত ৫ জন নারী মিলে ১ হাজার ২৩৯ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ১১৬ জন পুরুষ, ৬ শত ১৩ জন নারী মিলে ১ হাজার ৭২৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৫১৫ জন পুরুষ, ৬৩৬ জন নারী মিলে ২ হাজার ১৫১ জন, লেদা ক্যাম্পে ৭১৭ জন পুরুষ, ৯৬১ জন নারী মিলে ১ হাজার ৬৭৮ জন রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করেন।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে মিয়ানমারের নাগরিকদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়। এই নিবন্ধন প্রক্রিয়ায় প্রথমে রোহিঙ্গাদের ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে। এতে থাকছে নাম, বাবা-মার নাম, দেশ, ধর্ম, লিঙ্গসংক্রান্ত তথ্য। এরপর তাদের ছবি ও আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বায়োমেট্রিক নিবন্ধনের কাজ করছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টাইগার আইটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে