সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন সফররত মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন তিনি।

কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে ঘুরে দেখছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। দুপুরের পর কক্সবাজার থেকেই মালয়েশিয়ার উদ্দেশে বাংলাদেশ ছেড়ে যাবেন তিনি।

দুইদিনের সফরে রবিবার সকালে ঢাকায় আসেন মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী জাহিদ হামিদি। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন। দ্বিপক্ষীয় বৈঠকে শেষে আহমাদ জাহিদ হামিদি বলেন, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ লোকের স্বাস্থ্য সেবার জন্য একটি ফিল্ড হসপিটাল বানিয়ে দেবে মালয়েশিয়া। ২-৩ মাসের মধ্যে এই হাসপাতাল তৈরি করে দেওয়া হবে।

বৈঠকে আহমাদ জাহিদ রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের সর্বাত্মক সহযোগিতায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এই সংকট সৃষ্টিতে উদ্বেগ জানানোর পাশাপাশি জাতিসংঘ ও আঞ্চলিক অন্যান্য ফোরামের অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী।

তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যক্রমেও সমর্থন জানান। মালয়েশিয়া এই সংকট সমাধানে ঢাকার শীর্ষ অংশীদার হতে পারে জানিয়ে আহমাদ জাহিদ বলেন, এই ইস্যুতে আমরা সবসময় বাংলাদেশের পাশে থাকব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা