সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসায় মালয়েশিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের পদেক্ষেপের প্রশংসা করেছেন মালয়েশিয়ার সফররত উপ-প্রধানমন্ত্রী দাতো সেরি ড. আহমদ জাহিদ হামিদী।

রবিবার বাংলাদেশে ঝটিকা সফরে এসে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সঙ্গে বৈঠককালে এ প্রশংসা করেন।

আলাপকালে তিনি বলেন, ‘মালয়েশিয়া এ পরিস্থিতি গভীরভাবে উদ্বিগ্ন এবং জাতিসংঘ ও অন্যান্য আঞ্চলিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে শক্ত অবস্থান নিয়েছে।’

বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতো ড. রিচার্ড রায়ত অনাক জায়েম ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব সহকারে আলোচিত হয়। অভিবাসনের ইতিহাসে এতো অল্প সময়ের মধ্যে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গার বাংলাদেশে আগমনের ফলে দেশটিকে যে মারাত্মক সংকট মোকাবেলা করতে হচ্ছে সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ এইচ মাহমুদ আলী এ সময় উল্লেখ করেন যে, বাংলাদেশে ইতোমধ্যে নয় লাখেরও বেশি বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক আশ্রয় গ্রহণ করেছে। যার মধ্যে চলতি বছরের ২৫ আগস্টের পর আশ্রয় নিয়েছে প্রায় পাঁচ লাখ ৪০ হাজার।

পররাষ্ট্রমন্ত্রী আরো উল্লেখ করেন যে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যকে জনশূন্য করা এবং তাদের সম্বাভ্য প্রত্যাবাসন রোধে সে দেশের নিরাপত্তাবাহিনী ও তাদের সহযোগী রাখাইন সশস্ত্র ব্যক্তিরা রোহিঙ্গা নাগরিকদের ওপর সংঘবদ্ধ সহিংসতা, অগ্নিসংযোগ ও নৃশংসতা চালাচ্ছে।

মাহমুদ আলী বলেন, বাংলাদেশ মানবিক কারণে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সাময়িক আশ্রয় দিয়েছে এবং তাদেরকে স্বল্পতম সময়ের মধ্যে রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়ি-ঘরে ফিরে যেতে হবে। তিনি বলেন, এই সমস্যার মূল মিয়ানমারে এবং সেখানেই রয়েছে এর সমাধান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা