,

ইসির সঙ্গে সংলাপে আশাবাদী বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে কিছুটা আশাবাদী আমরা। কমিশন আমাদের প্রস্তাবগুলো সানন্দে গ্রহণ করেছেন এবং তারা আলোচনা করে তাদের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা কিছুটা হলেও আশাবাদী। তারা সুন্দর নির্বাচন করার চেষ্টা করবেন বলে আমাদের জানিয়েছেন।

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে কিছুটা আশাবাদী হতেই হয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ২ ঘণ্টা ৩৫ মিনিটের সংলাপ নিছক প্রহসনের সংলাপ হবে না বলে আমরা করছি। তিনি বলেন, কমিশন আমাদের প্রস্তাবগুলো সানন্দে গ্রহণ করেছেন এবং তারা আলোচনা করে তাদের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, সংলাপে আমরা নির্বাচনকালীন সহায়ক সরকার, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে প্রতিটি ভোট কেন্দ্রে প্রতিরক্ষা বাহিনী মোতায়েন, ১/১১-এর সময়ে দায়ের করা খালেদা জিয়ার সকল মামলাসহ বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েশকৃত মামলা তুলে নেয়া, গুম-খুন বন্ধ করা, সকল দলকে সভা-সমাবেশ করতে দেয়া, ১৯৭২ এর গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, প্রশাসনকে নির্দলীয়করণ, ব্যালট পেপারে দৃশ্যমান জলছাপের ব্যবহার, প্রবাসী ও কারাভোগীদের ভোটার তালিকায় সংযোজন ও মৃতদের নাম বাদ দেয়া, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিতর্কিত ৫৭ ধারা বাতিল করাসহ ২০টি প্রস্তাব তুলে ধরেছি।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা বলেছি, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেয়া নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব। তারা বলেছেন, তাদের সীমাবদ্ধতা আছে। তবু নিজেদের অবস্থানে থেকে কাজ করবেন। এমতাবস্থায় কিছুটা আশাবাদী হতে হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আব্দুর রশিদ সরকার, আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে