,

রোহিঙ্গাদের জন্য ফিল্ড হসপিটাল করবে মালয়েশিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক :মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সফররত মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি এ ঘোষণা দেন।

পাশাপাশি তিন লাখ রোহিঙ্গাদের চিকিৎসার জন্য তিন হাজার ধারণ ক্ষমতার ফিল্ড হসপিটাল করে দেয়ার ঘোষণাও দিয়েছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। এর আগে আজ রোববার সকাল দশটায় দুইদিনের সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। ঢাকায় তাকে স্বাগত জানান- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান, মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও ঢাকায় অবস্থানরত মালয়েশিয়ার কর্মকর্তারা।

সফরের দ্বিতীয় দিন আগামী কাল সোমবার সকাল ৮টায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্য বিশেষ বিমানে ঢাকা ছাড়বেন। পরিদর্শন শেষে সেদিন দুপুরের পর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে থেকেই বাংলাদেশ ছেড়ে যাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে