সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ফেরত নিতে বারবার অনুরোধ করব : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারকে বারবার অনুরোধ করা হবে। ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে বিষয়েও আলোচনা করা হবে।

আজ রোববার সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ওই একাডেমিতে নবনিযুক্ত ৩৪তম বিসিএসে আনসার ক্যাডারের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

মিয়ানমারে আসন্ন সফরের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মিয়ানমার সফরকালে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা সে দেশের সরকারকে বারবার অনুরোধ করব। ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য তাদের সঙ্গে আলোচনা করব।’

রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয় বলে সে দেশের সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কেউ যদি ইতিহাসকে অস্বীকার করে, সেটি হবে সত্যের অপলাপ। ঐতিহাসিকভাবে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক।’

১৫ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণে ১৯ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার জন্য তিন প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল আলমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা