,

ইসির সঙ্গে বিএনপির সংলাপ রাজনীতির জন্য ইতিবাচক

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপি সংলাপে গেছে, এটা রাজনীতির জন্য ইতিবাচক। আশাকরি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমরা সবসময় চাই বিএনপি নির্বাচনে আসুক। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল। কিন্তু তারা গত নির্বাচনে অংশগ্রহণ না করে অস্তিত্ব সংকটে ভুগছে। তবে আশাকরি তারা আর এ ভুল করবে না।

এদিকে ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, আগামী বুধবার (১৮ অক্টোবর) ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ রয়েছে। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১১টি প্রস্তাব দেয়া হবে। এটা গোপন কিছু নয়, সংলাপের আগে তারা মিডিয়ার সঙ্গে আলোচনা করবে।

ঢাকার পরিবহন ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় সিটিংয়ের নামে যানবাহনগুলো নৈরাজ্য চালাচ্ছে। তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। সিএনজিগুলো অধিকাংশ ক্ষেত্রে কোনো নিয়ম মানছে না। চট্টগ্রামে সিএনজির অবস্থা আরও খারাপ।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে