,

টেকনাফে ভেসে এল আরও ৩ লাশ

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার রাত ১০টার দিকে জোয়ারের সঙ্গে আরও তিন রোহিঙ্গা নারীর লাশ ভেসে এসেছে। লাশ তিনটি আজ রোববার সকালে দাফন করা হয়েছে।

৮ অক্টোবর রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৩৭টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১৬টি শিশু, ১৭ জন নারী ও চারজন পুরুষ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন খান বলেন, নৌকাডুবির পর থেকে টেকনাফের কোনো না কোনো পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতেও সাবরাংয়ের খুরের মুখ এলাকায় জোয়ারের সঙ্গে ভেসে আসে অর্ধগলিত তিন নারীর লাশ। তাঁদের বয়স আনুমানিক ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে।

ওসি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষংদিয়া এলাকা থেকে গত রোববার সন্ধ্যায় ইঞ্জিনচালিত নৌকার করে ৫০ জনের বেশি রোহিঙ্গা টেকনাফে আসছিল। সেদিন রাতে নৌকাটি শাহপরীর দ্বীপের কুলারচর এলাকার নাফ নদী ও সাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

এ নিয়ে গত ২৯ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে রোহিঙ্গাবোঝাই ২৫টি নৌকাডুবির ঘটনায় ১৭১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৭০ জন রোহিঙ্গা। অন্যজন বাংলাদেশি মাঝি। রোহিঙ্গাদের লাশের মধ্যে ৮৫টি শিশু, ৫৬ জন নারী ও ২৯ জন পুরুষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে