বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি কেট

news-image

বিনোদন ডেস্ক :অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট নিজের নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন খুব শিগগিরই। ছবির নাম ‘দ্য মাউন্টেন বিটওয়েন আস’। ইতোমধ্যে আমেরিকায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। আর বিভিন্ন উৎসবেও ছবিটি প্রশংসিত হয়েছে।

তাছাড়া খুব শিগগিরই সারা বিশ্বে মুক্তি দেয়া হবে এটি। এ ছবিতে কেটের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ৪২ বছর বয়সী অভিনেতা ইদ্রিস এলবা। তবে সম্প্রতি এ ছবি নিয়ে মজার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন কেট। কিছু অজানা তথ্যও ফাঁস করলেন তিনি।

তিনি বললেন ছবিতে বেশ কয়েকটি সেক্সুয়াল দৃশ্য রয়েছে। বিছানায় নাকি কোনভাবেই কেটের সঙ্গে সাবলীল হতে পারছিলেন না অভিনেতা এলবা। কয়েক দফায় সেই শট নিতে হয়েছিল।

এ বিষয়ে কেট উইন্সলেট আরো বলেন, বিছানার দৃশ্যে আমি সাবলীল সব সময়। কিন্তু এ ছবি করতে গিয়ে ভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। ইদ্রিস এলবা অসাধারণ একজন অভিনেতা। তার পারফর্মেন্স দেখে আমি নিজেই হতবাক। কিন্তু যৌন দৃশ্যগুলোতে তিনি একদমই কমফোর্ট হতে পারছিলেন না। বার বার হাসছিলেন। অবশেষে আমি তাকে সেক্সুয়াল বিষয়ে টিপস দিয়েছি। তারপর অনেকটাই সাবলীলভাবে শুটিং সম্পন্ন করেন তিনি।