সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করনের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা?

news-image

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে বলিউড সিনেমা ড্রাগন। তবে সম্প্রতি এর নাম বদলে ব্রহ্মাস্ত্র রাখা হয়। এতে অভিনয় করবেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চন। এটি পরিচালনা করবেন আয়ান মুখার্জি। সিনেমাটি প্রযোজনা করছে করন জোহরের ধর্মা প্রোডাকশন।

ব্রহ্মাস্ত্র সিনেমাটির বাজেট ১০০ কোটি রুপির উপর। আর এটিই এ নির্মাতার প্রযোজিত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘করন ব্রহ্মাস্ত্র সিনেমাটি খুব বড় পরিসরে তৈরি করতে চাইছেন। তিনি তার টিমকে বাজেট নিয়ে কোনো চিন্তা করতে নিষেধ করেছেন। সুপারহিরো সিনেমা তৈরিতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হয় করন সেটি বোঝেন।’

তিনি আরে বলেন, ‘সিনেমাটির বাজেট ধরা হয়েছে আনুমানিক ১০০ কোটি রুপির ওপরে। তার মানে বহ্মাস্ত্র হবে এ পর্যন্ত করনের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এর আগে তিনি শুদ্ধি নামে এ ধরনের বড় পরিসরে সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।’

এর আগে ধর্মা প্রোডাকশনের ঘোষণায় বলা হয়, ‘ধর্মা প্রোডাকশন অত্যন্ত গর্বের সঙ্গে এর অন্যতম কাঙ্খিত একটি সিনেমার ঘোষণা করছে, যেটি পরিচালনা করবে আয়ান মুখার্জি, যার মধ্যে দিয়ে আমরা ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার সিরিজের যাত্রা শুরু করব, এটি হবে ট্রিলজি এবং আমাদের সহযোগিতায় থাকছে ফক্স স্টুডিওস ও নামিত মালহোত্রা। আমরা প্রধান চরিত্রে অমিতাভ বচ্চনকে পেয়ে গর্বিত এবং তার সঙ্গে থাকছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপর প্রথম অংশটি ২০১৯ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে। অবশেষে আমরা এর নাম রেখেছি ব্রহ্মাস্ত্র।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা