,

বান্দরবানের জিন্নাত বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ! (ভিডিও)

news-image

গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ তুরস্কের সুলতান কোসেন। তার উচ্চতা ৮ ফুট ২.৮ ইঞ্চি।

তবে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম না উঠলেও বাংলাদেশেই রয়েছে ৯ ফুটের বেশি উচ্চতার এক ব্যক্তি। তিনি বান্দরবানের বাইশারীর জিন্নাত আলী।

জিনাতের বয়স এখন প্রায় ১৯। এখনি উচ্চতা ৯ ফুটের বেশি। পরিবার সূত্রে জানা যায়, ১২ বছর বয়স থেকেই সাঁই সাঁই করে বাড়তে থাকে জিন্নাত আলীর উচ্চতা। স্থানীয়দের মতে তিনিই এখন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ। মাত্রাতিরিক্ত উচ্চতার জিনাত আলী হাঁটেন এখন লাঠিতে ভর করে। কিন্তু অভাব-অনটনের সংসারে গিনেস বুকে নাম ওঠানো দূরে থাক, তার চিকিৎসা ও দু’বেলা দু’মুঠো খাবার জোটাই দুষ্কর।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, এই বয়সেই সে নয় থেকে সাড়ে নয় ফুট লম্বা।

এই উচ্চতার কারণে তিনি মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়েন। কোন কাজকর্ম করতে পারেন না।

জিন্নাত আলীর শারীরিক অবস্থা ভালো নয়। ব্রেন টিউমার ছাড়াও আছে নানা শারীরিক সমস্যা। জিন্নাতের মামা আবদুল হামিদ জানান, বর্তমানে তার (জিন্নাত) শারীরিক অবস্থা ভালো না। পায়ে সমস্যা। মাথায় টিউমার। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন। এখন টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না।

জিন্নাতের মা শাহফুরা বেগম জানান, অসুস্থতার কারণে জিন্নাতের শরীর থেকে, মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয়। ঠিকমতো শৌচকর্ম করতে পারে না। খাবার বেশি খায়।

স্থানীয় চিকিৎসকদের পরামর্শে একবার ঢাকায় নেওয়া হয় জিন্নাত আলীকে। তবে চিকিৎসার খরচ বেশি হওয়ায় তাকে আবারও বাড়ি ফিরিয়ে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হরমোনজনিত কারণে সে বেশি লম্বা হচ্ছে। এখনি তার চিকিৎসা প্রয়োজন।

বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, এদের তো খাওয়ার পয়সাই নেই, চিকিৎসা করাবে কীভাবে?

চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রি. জালাল উদ্দিন বলেন, এটা মনে হচ্ছে এন্ডোক্রাইন (হরমোনজনিত) কোন ডিজিজ (রোগ)। যেমন গ্রোথ হরমোন মানুষকে লম্বা করে দেয়। গ্রোথ হরমোন বেশি হলে মানুষ অনেক লম্বা হতে থাকে। এই বয়সে তার প্রায় ১০ ফুট লম্বা হওয়াটা অস্বাভাবিক।

এদিকে নানা রোগে আক্রান্ত জিন্নাত আলীকে সুচিকিৎসার দিয়ে বাঁচিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন জিন্নাতের পরিবার। একইসঙ্গে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গিসেন বুকে তার স্থান করে দিতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সূত্র: নিউজ টোয়েন্টিফোর টিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে